_copy7.webp)

অরাজকতা সৃষ্টির চেষ্টা ও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে বিরোধীদলের গোপন আঁতাতের অভিযোগ তুলে উস্কানির রাজনীতি সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস সামনে রেখে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, দেশে অরাজকতা সৃষ্টির আশঙ্কা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগের বাস্তবতা দেখা যাচ্ছে। দুষ্কৃতকারীরা আবারও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত এবং ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের সখ্যতার বিষয়টি প্রমাণিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ই নভেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনসহ দেশজুড়ে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো।
এছাড়া নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত র্যালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন


.webp.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।