home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


‘প্রভার মতো হতে চাই না’, স্পষ্ট জানালেন আফেলিন

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৬ নভেম্বর ২০২৬, ২২:৪৪

Facebook
Twitter

‘প্রভার মতো হতে চাই না’, স্পষ্ট জানালেন আফেলিন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে তুলনা করা হলে গর্ববোধ করেন উদীয়মান অভিনেত্রী আফেলিন জাহান। তবে প্রভার মতো হতে চান না বলে জানিয়েছেন তিনি। তার মতে, একজন শিল্পীকে অন্য কেউ হুবহু প্রতিস্থাপন করতে পারেন না। প্রত্যেকেরই নিজস্ব পরিচয় ও অবস্থান রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন, সহশিল্পী এবং কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন আফেলিন।

প্রভা প্রসঙ্গে আফেলিন বলেন, কেউ কাউকে হুবহু রিপ্লেস করতে পারে না। কারও শূন্যস্থান পূরণ হলেও প্রত্যেকের নিজস্ব অবস্থান আলাদা। প্রভা আপুর মতো হওয়া সম্ভব নয়, আর তিনি নিজেও তা হতে চান না। তবে প্রভার সঙ্গে তুলনা করা হলে তিনি গর্ববোধ করেন। দর্শকদের ভালো ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা অব্যাহত রাখতে চান তিনি।

অভিনয়ের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরে আফেলিন জানান, প্রথম দিকে কিছুটা নার্ভাসনেস ও জড়তা কাজ করত। তবে সহশিল্পীদের কাছ থেকে বেশ সহযোগিতা পেয়েছেন। বিশেষ করে সংলাপ শেখানো থেকে শুরু করে অভিনয়ের বিভিন্ন বিষয়ে সহশিল্পীরা তাকে সহায়তা করেছেন। তার মতে, অভিনয় মূলত একটি দলগত কাজ।

পড়াশোনার ব্যস্ততার কারণে এর আগে একটি সিনেমার প্রস্তাব পেয়েও কাজটি করতে পারেননি আফেলিন। সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পরও শেষ পর্যন্ত তা আর করা হয়ে ওঠেনি। তবে অভিনয় থেকে দূরে থাকতে না পেরে পরবর্তী সময়ে নাটকে নিয়মিত কাজ করার সিদ্ধান্ত নেন তিনি।

নাটকে নিয়মিত হওয়ার আগে রাজু আহমেদের মাধ্যমে অভিনেতা ইমনের সঙ্গে কাজের সুযোগ হয়েছিল তার। সেই অভিজ্ঞতাও অভিনয়জীবনের শুরুর দিকে সহায়ক হয়েছে বলে জানান এই অভিনেত্রী।

বর্তমানে পড়াশোনার পাশাপাশি ছোট পর্দার বিভিন্ন একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন আফেলিন জাহান। নিজের অভিনয়দক্ষতা ও কাজের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলতে চান তিনি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।