_copy7.webp)

এ দেশের মানুষ আর কোনো দিন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অন্যায় ও দুঃশাসন প্রতিষ্ঠা করতে যারা মানুষের রক্ত নিয়েছে, মানুষের ওপর অত্যাচার করেছে, সেই স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের এ দেশে আর রাজনীতি হবে না।রাজনৈতিক খবর পড়ুন
শুক্রবার জুমার নামাজের আগে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনের অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী সময়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে এবং আন্দোলনের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দ্বীনের পক্ষে, দেশের পক্ষে এবং ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরী।মানচিত্র দেখুন
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর লেগেছিল। আর ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে ১৬ থেকে ১৭ বছর লেগেছে। এ আন্দোলনে আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেকে শহীদ হয়েছেন। তাঁদের অনেকের নাম ও কবরের ঠিকানা এখনো জানা যায়নি।মানচিত্র দেখুন
তিনি বলেন, শুধু জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানেই জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে ১৬ থেকে ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনামলে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে তিনিও ছিলেন। আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় বেঁচে আছেন বলে জানান তিনি। এ সময়ে প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন। লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে নিপীড়িত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘আমরা কি আবার সেই ফ্যাসিবাদীদের পুনরাগমন চাই? প্রত্যাবর্তন চাই? তাহলে সেই ক্ষেত্র আজ কারা তৈরি করে দিচ্ছে?’
গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে কিছু দুষ্কৃতকারী ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামের বিষয়টি নেই। যারা নিজেদের ইসলামী দল বলে দাবি করছে, তাদের দলীয় ম্যানিফেস্টো থেকে ‘আকিমুদ দ্বীন’ বাদ দেওয়া হয়েছে।রাজনৈতিক খবর পড়ুন
নিজেদের রাজনৈতিক আদর্শ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতে যে জুলাই সনদ প্রণীত হয়েছে, সরকার তা বাস্তবায়ন করবে। এর বাইরে ইসলামী মূল্যবোধের বিষয়গুলো সংবিধানে ধারণ করা হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি বাদ দিয়েছিলেন। সরকার তা পুনঃস্থাপন করবে। সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনরায় যুক্ত করা হবে।
আন্দোলনকারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে যারা বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাঁদের গঠনমূলক সমালোচনা করা উচিত। সরকারকে সহযোগিতা করা যেতে পারে, তবে দেশের মানুষের বিরুদ্ধে কোনো সহযোগিতা করা যাবে না।
তিনি আরও বলেন, সরকার দেশকে ঐক্যবদ্ধ রেখে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করতে চায়। রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চায়। আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নও সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরী। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন


.webp.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।