home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মুক্তির ৭ দিনে বক্স অফিসে কত আয় করল বিজয়-রাশমিকার ‘রণবালি’?

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ১৫:১৬

Facebook
Twitter

মুক্তির ৭ দিনে বক্স অফিসে কত আয় করল বিজয়-রাশমিকার ‘রণবালি’?

জয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মন্দানা অভিনীত ঐতিহাসিক ড্রামা সিনেমা ‘রণবালি’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ চর্চায় রয়েছে। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে ভারতে সিনেমাটির নেট কালেকশন দাঁড়িয়েছে ৪৫ কোটি ২০ লাখ রুপি। আর বিশ্বব্যাপী মোট আয় পৌঁছে গেছে ৬৩ কোটি ৬৫ লাখ রুপিতে।

ভারতের বাজারে সিনেমাটি এখন পর্যন্ত মোট ৫২ কোটি ৫৫ লাখ রুপির ব্যবসা করেছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১১ কোটি ১০ লাখ রুপি, ফলে প্রথম সাত দিনেই বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে ৬৩ কোটি ৬৫ লাখ রুপি।

রাহুল সংকৃতায়ন পরিচালিত এই ঐতিহাসিক ড্রামা সিনেমাটি গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মুক্তির সপ্তম দিনে ভারতে ৩ কোটি ১৫ লাখ রুপি নেট আয় করেছে। ওই দিন দেশজুড়ে মোট ২,১২৩টি শোয়ে সিনেমাটি প্রদর্শিত হয় এবং সার্বিক দর্শক উপস্থিতি বা অকুপেন্সি ছিল প্রায় ৩১ শতাংশ।

এর আগের দিন বুধবারের ৫ কোটি ৫০ লাখ রুপির আয়ের তুলনায় বৃহস্পতিবার আয় কমেছে প্রায় ৪২.৭ শতাংশ। পাশাপাশি, বুধবারের ২,২৩২টি শো থেকে কমিয়ে বৃহস্পতিবার শোর সংখ্যা কিছুটা নামিয়ে আনা হয়।

সপ্তম দিনে ছবিটির আনুমানিক ২,৭১,৫৬৩টি টিকিট বিক্রি হয়েছে, যার ফলে প্রথম সপ্তাহে এর মোট টিকিট বিক্রির সংখ্যা গিয়ে ঠেকেছে ৩৫,৮৪,০৬৭টিতে।

এর আগে গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির দিনেই সিনেমাটি ২,৫১৫টি শো এবং ৫৭ শতাংশ দর্শক উপস্থিতি নিয়ে ৯ কোটি ২৫ লাখ রুপির শক্তিশালী ওপেনিং করেছিল। এরপর প্রথম শনিবার ৭ কোটি ৩০ লাখ এবং রোববারে ৭ কোটি ৫০ লাখ রুপি আয় করে গতি ধরে রাখে। তবে সাপ্তাহিক ছুটির দিনের পরই আয়ে কিছুটা পতন দেখা যায়।

সোমবার ৫ কোটি ৪০ লাখ রুপি আয়ের পর মঙ্গলবার কিছুটা বেড়ে ৭ কোটি ১০ লাখ রুপিতে পৌঁছলেও বুধবার ৫ কোটি ৫০ লাখ এবং বৃহস্পতিবার ৩ কোটি ১৫ লাখ আয় করে সিনেমাটি প্রথম সপ্তাহ শেষ করে।

এ ছাড়া বৃহস্পতিবার শুধুমাত্র আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৩৫ লাখ রুপি আয় করতে পেরেছে ‘রণবালি’।

১৮৭৬-১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের আমলের রায়লসীমা অঞ্চল নিয়ে গড়ে উঠেছে এই সিনেমার প্রেক্ষাপট। রাহুল সংকৃতায়নের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা।

গল্পে দেখা যায় এক অশ্বারোহীকে, যিনি ব্রিটিশদের নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং এই ভয়াবহ দুর্ভিক্ষের সময় নিজ দেশের মানুষকে রক্ষা করার চেষ্টা করেন। মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়েই প্রেক্ষাগৃহে পথচলা অব্যাহত রেখেছে ‘রণবালি’।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।