home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পরীমণির পর এবার বধূর সাজে নজর কাড়লেন তানজিন তিশা

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৯

Facebook
Twitter

পরীমণির পর এবার বধূর সাজে নজর কাড়লেন তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি।

প্রায়ই নতুন নতুন ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে নিজের মুহূর্তগুলো ভাগ করে নেন এই অভিনেত্রী।এবার গাঢ় লাল শাড়ি ও বধূর সাজে ছবি প্রকাশ করে নজর কেড়েছেন তিশা। তার সাজের প্রশংসা করছেন অনুরাগীরা। 

ছবিতে তিশাকে দেখা গেছে জমকালো ব্রাইডাল সাজে। গাঢ় লাল শাড়ির পাড় ও আঁচলে রয়েছে সোনালি সুতার কারুকাজ। মাথায় লাল ওড়নায় ঘোমটা, গলায় ভারী সোনালি চোকার, কানে ঝুমকা আর কপালে টিকলি। ঐতিহ্যবাহী বধূরূপে ধরা দিয়েছেন তিনি। হাতে সোনালি বালা ও লাল চুড়ির সমন্বয় তার সাজে যোগ করেছে বাড়তি আভিজাত্য।

তিশার সাজে নজর কেড়েছে মেকআপ ও চুলের স্টাইলও। পেছনে পরিপাটি খোঁপা, চোখে উইংড আইলাইনার আর ঠোঁটে মানানসই লিপকালার। লাল শাড়ির সঙ্গে গয়নার সমন্বয়কে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবিতে তার এই সাজ দেখে মুগ্ধ ভক্তরা।

ছবির মন্তব্যের ঘরে শাকিব খান নামের একজন লিখেছেন, ‘তুমি আমার ক্রাশ’। ফারহানা নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি সেরা’। এ ছাড়া অনুরাগীদের অনেকে তিশার সৌন্দর্যের প্রশংসা করেছেন।কেউ লিখেছেন, ‘তিশা বিউটিফুল’।

সব মিলিয়ে নতুন ছবিতে তিশার সাজ ও সৌন্দর্য নিয়ে ভক্তদের মধ্যে দেখা যাচ্ছে উচ্ছ্বাস। 



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।