home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রহস্যময় চরিত্রে ইয়াশ রোহান

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ২৩:২৬

Facebook
Twitter

রহস্যময়  চরিত্রে ইয়াশ রোহান

কিছু মানুষ জীবনে আসে গল্প হয়ে, আবার কেউ এসে বদলে দেয় পুরো গল্পটাই। এমনই এক কৌতূহলোদ্দীপক ও রহস্যময় চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে। তার জীবনের গল্পে নতুন মোড় নিয়ে হাজির হবেন নাজনীন নীহা। সময়ের আলোচিত এই জুটিকে এবার দেখা যাবে ‘তোমার পরে তুমি’ নাটকে।

নাটকের গল্পে দেখা যাবে, জীবনের কঠিন সময়ে দাঁড়িয়ে সারা একটি অঘটন ঘটানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে অতর্কিতভাবে তার সামনে হাজির হয় অপরিচিত সজল, সঙ্গে একটি পোষা বিড়াল। সজলের উপস্থিতিতে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে সারা। এত দিন পোষা বিড়ালটি ছিল সজলের সঙ্গী। ঘটনাচক্রে এবার সেই সঙ্গী হয়ে ওঠে সারাও। সজলের হাত ধরে জীবনে নতুন দিশা খুঁজে পায় সে। এভাবেই গল্পে আসে নতুন মোড়। নাটকে সজল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

রাসেল পারভেজের রচনায় নাটকটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। ‘তোমার পরে তুমি’ নাটকে ইয়াশ ও নাজনীন নীহার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে পার্থ শেখকে। এই প্রথম একই নাটকে অভিনয় করছেন এই তিন শিল্পী।

অচিরেই সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘তোমার পরে তুমি’। নাটকটিতে ব্যবহার করা হয়েছে ‘তোমার পিছু’ শিরোনামের একটি গান। নাজির মাহমুদের সুরে গানটি গেয়েছেন রিয়াদ।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।