home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কনের সাজে নজর কাড়লেন সাদিয়া আয়মান

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ২২:০৯

Facebook
Twitter

কনের সাজে নজর কাড়লেন সাদিয়া আয়মান

টানা ১২ দিন ভাইরাল জ্বর নিয়ে বিছানায় কাটানোর পর সম্প্রতি চেনা ছন্দে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। অসুস্থতা কাটিয়ে এবার রাজকীয় কনে সাজে ধরা দিয়ে ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন এই তারকা।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন সাদিয়া। সচরাচর তাকে ব্রাইডাল লুকে খুব একটা দেখা যায় না বললেই চলে। তবে দীর্ঘদিন পর তার এমন ঐতিহ্যবাহী ও অভিজাত রূপ দেখে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা।

সামনে আসছে শীতের হিমেল হাওয়া, আর এই মৌসুম মানেই চারদিকে বিয়ের সানাই ও উৎসবের আমেজ। ঠিক এই ভাবনাকে সামনে রেখেই একটি শীর্ষস্থানীয় কসমেটিকস ও জুয়েলারি ব্র্যান্ডের সৌজন্যে এই বিশেষ ব্রাইডাল ফটোশুটে অংশ নেন তিনি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে সাদিয়ার পরনে ছিল নজরকাড়া জমকালো ও ঐতিহ্যবাহী শাড়ি। এর সাথে মানানসই চোকার নেকলেস, মাং টিকাসহ রাজকীয় সব গহনা তার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। আজকের প্রজন্মের কনেদের পছন্দকে মাথায় রেখে মেকআপ রাখা হয়েছিল একদম স্নিগ্ধ ও পরিমিত। অতিরিক্ত ভারী মেকআপের বদলে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটিয়ে তোলার এই ট্রেন্ডি লুকটি বেশ প্রশংসিত হচ্ছে।

ভক্তদের মাঝে নিজের এই রূপের জাদু ছড়িয়ে দিয়ে ছবির ক্যাপশনে সাদিয়া লিখেছেন, “আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।”

বরাবরের মতোই মোহনীয় ও রূপবতী সাদিয়া আয়মানের এই নতুন ব্রাইডাল লুক ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। আসন্ন শীতের বিয়ের মৌসুমে ফ্যাশন সচেতন তরুণী ও হবু কনেদের জন্য এটি যে এক দারুণ অনুপ্রেরণা হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।