home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ভক্তদের কফির দাওয়াত দিলেন জয়া, তবে রয়েছে শর্ত

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ২২:৫০

Facebook
Twitter

ভক্তদের কফির দাওয়াত দিলেন জয়া, তবে রয়েছে শর্ত

ভক্তদের কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে এ আমন্ত্রণের সঙ্গে জুড়ে দিয়েছেন একটি শর্ত, কফির বিল দিতে হবে ভক্তকেই।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের কফি খাওয়ার মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করে মজার ছলে এ আমন্ত্রণ জানান তিনি।

ছবিগুলোতে সাদা পোশাকে দেখা গেছে জয়াকে। তার সাজ ছিল সাধারণ, তবে গ্ল্যামারে ছিল না কোনো কমতি। কখনো মৃদু হেসে কফির কাপ ঠোঁটের কাছে তুলেছেন, আবার কখনো ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি।

ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’

অভিনেত্রীর এই খুনসুটিপূর্ণ আমন্ত্রণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সাড়া দেখা গেছে। পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ কফির বিল দিতে তাদের কোনো আপত্তি নেই বলেও মন্তব্য করেছেন।

জয়ার এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে হাস্যরসাত্মক কথোপকথন। কফির বিল নিজের হলেও সঙ্গী হিসেবে জয়াকে পাওয়ার এই আমন্ত্রণ নিয়ে মজার মন্তব্যে সরব হয়েছেন তার অনুসারীরা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।