home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


‘খলনায়ক’ সিনেমায় নিশো-চঞ্চলসহ একঝাঁক তারকা

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭

Facebook
Twitter

‘খলনায়ক’ সিনেমায় নিশো-চঞ্চলসহ একঝাঁক তারকা

আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। ‘খলনায়ক’ নামের সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমাটি পরিচালনা করছেন ভিকি জাহেদ। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে বড় পর্দায় এটিই তার প্রথম কাজ। সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নিশো ও চঞ্চল। তাদের সঙ্গে রয়েছেন তমা মির্জা।

এ ছাড়া অভিনয়শিল্পীদের তালিকায় আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতউল্লাহ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও সেঁজুতি। বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং শোনা যাচ্ছে মেহজাবীন চৌধুরীর নামও। কলকাতায় তিনি নাকি অতিথি চরিত্রে শুটিংও করেছেন।

প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, দর্শকদের জন্য বিশ্বমানের সাইকোলজিক্যাল থ্রিলার নির্মাণের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তারা। চঞ্চল চৌধুরীর ভাষ্য, সিনেমাটির জটিল ও মনস্তাত্ত্বিক চরিত্র তাকে আকৃষ্ট করেছে। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও তিনি আশাবাদী।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও ইহাই ইন্টিগ্রেশনের প্রথম যৌথ প্রযোজনা ‘খলনায়ক’। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।