home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪

Facebook
Twitter

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

নায়ক কিংবা প্রযোজকের চাপে চরিত্রের জন্য উপযুক্ত অভিনয়শিল্পীকে বাদ দিতে হয় পরিচালকদের। অনেক সময় শেষ মুহূর্তেও বদলে যায় পছন্দের কাস্ট। দেশের টেলিভিশন নাটকের এমন বাস্তবতা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা।

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের নাটকের নির্মাণপ্রক্রিয়া ও কাস্টিং নিয়ে নিজের অসন্তোষের কথা তুলে ধরেন। তার মতে, পার্শ্ববর্তী দেশগুলোতে টেলিভিশন নাটক নিয়ে যেভাবে খোলামেলা আলোচনা ও সমালোচনা হয়, বাংলাদেশে তেমন চর্চা নেই।

পোস্টে পারসা ইভানা লেখেন, ‘আমাদের আশেপাশের দেশগুলোতে নাটক নিয়ে খোলামেলা বিশ্লেষণ হয়। কে কেমন অভিনয় করল, কার উচ্চারণে ভুল, কোথায় পরিচালনায় ঘাটতি, লেখক আসলে কী বলতে চেয়েছেন-সবকিছু নিয়েই আলোচনা হয়। কথাগুলো অদ্ভুত শোনাচ্ছে, তাই না?’দেশের নাটকে অভিনয়শিল্পীদের ভুলত্রুটি নিয়েও যথাযথ আলোচনা হয় না বলে মনে করেন এই অভিনেত্রী।

তার ভাষ্য, ‘ভাবুন তো, আমাদের দেশে এমন হলে কত নাটকের দুর্বলতা সামনে চলে আসত! আমাদের এখানে অনেক সময় অভিনেতার ভুল উচ্চারণ বা অভিনয়ের ঘাটতিও শুধরে দেওয়া হয় না। অথচ ভালো নাটকের জন্য সঠিক কাস্টিং, চরিত্র বোঝা আর পরিচালকের স্পষ্ট ভাবনা জরুরি।’নাটকের কাস্টিং প্রক্রিয়া নিয়েও সরাসরি অভিযোগ তুলেছেন পারসা ইভানা।

তার দাবি, অনেক সময় লেখক ও পরিচালকের পরিকল্পনার বাইরে গিয়ে নায়ক কিংবা প্রযোজকের পছন্দকে গুরুত্ব দিতে হয়। ফলে চরিত্রের জন্য উপযুক্ত অভিনয়শিল্পী নির্বাচন বাধাগ্রস্ত হয়।এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘লেখক একজনকে ভেবে চরিত্র লিখবেন, পরিচালক চাইবেন অন্য কাউকে, আর প্রযোজক নিজের পছন্দে নেবেন আরেকজনকে-এভাবে ভালো ফিল্মমেকিং হয় না।

এমনকি, ইনারা শেষ মুহূর্তেও কাস্ট পাল্টে ফেলে নায়ক বা প্রোডিউসারের চাপে পড়ে।’পারসা ইভানার মতে, একটি চরিত্রের জন্য সঠিক অভিনয়শিল্পী নির্বাচন করাই নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ব্যক্তিগত পছন্দ কিংবা সুবিধার ঊর্ধ্বে উঠে গল্প ও চরিত্রকে প্রাধান্য দেওয়া উচিত। তা না হলে অনেক সম্ভাবনাময় গল্পও পর্দায় যথাযথভাবে ফুটে উঠবে না।অভিনেত্রী লেখেন, ‘চরিত্রের জন্য সঠিক মানুষটিকে খুঁজে বের করা এবং অভিনেতার সেই চরিত্রকে বুঝে পর্দায় জীবন্ত করে তোলাই আসল কাজ।

যতদিন না আমরা নিজেদের সুবিধার কথা না ভেবে কাজটার কথা ভাবব, ততদিন আমাদের অনেক ভালো গল্প এভাবেই নষ্ট হয়ে যাবে। কারণ শেষ পর্যন্ত এটি পর্দায় ফুটে ওঠে। সেটা যতই বড় বা ছোটপর্দা হোক না কেন।’পারসা ইভানার এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার পর্যবেক্ষণের সঙ্গে একমত পোষণ করেছেন। তবে হঠাৎ কেন দেশের নাটকের কাস্টিং ও নির্মাণপ্রক্রিয়া নিয়ে এমন সরব হলেন এই অভিনেত্রী, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

নিজের অভিনয়জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন পারসা ইভানা? এমন প্রশ্নও উঠেছে।শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি থাকলেও পরবর্তী সময়ে অভিনয়ে নাম লেখান পারসা ইভানা। ২০১৫ সালে টুকটাক অভিনয় শুরু করেন তিনি। ২০১৮ সাল থেকে নিয়মিত কাজ করছেন ছোটপর্দায়। কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ইভা চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান এই অভিনেত্রী।এরপর বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন পারসা ইভানা।

‘গুড বাজ’ ও ‘ব্যাড বাজ’ নাটকে অভিনয় করেও দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। দুটি নাটকেই জিয়াউল হক পলাশের সঙ্গে জুটি বেঁধে দেখা গেছে তাকে। বর্তমানে ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।