home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গ্যারান্টি ক্লজ না থাকায় তিস্তার পানি পায়নি বাংলাদেশ : রিজভী

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ১৬:০৬

Facebook
Twitter

গ্যারান্টি ক্লজ না থাকায় তিস্তার পানি পায়নি বাংলাদেশ : রিজভী

১৯৯৬ সালের বাংলাদেশ-ভারত পানি বণ্টন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ না থাকায় বাংলাদেশ প্রত্যাশিত পানি পায়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিগত সরকারের নতজানু নীতির কারণে পানির ন্যায্য হিস্যা নিয়ে বাংলাদেশকে চাপে রাখার সুযোগ পেয়েছে প্রতিবেশী দেশ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে পদ্মা ও তিস্তা ব্যারাজের ভূমিকা এবং নদ-নদী রক্ষা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় পদ্মা ও তিস্তার পানিপ্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফারাক্কার প্রভাবে গত ২০ থেকে ২৫ বছরে রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত ৩০ শতাংশ কমেছে বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, পদ্মা ব্যারাজ নির্মাণের মাধ্যমে পানিসংকটের সমাধান হলে আপত্তি কোথায়? পদ্মা ও তিস্তা ব্যারাজের মাধ্যমে নদীগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক রাখা গেলে দেশকে আরও সুজলা-সুফলা করা সম্ভব। একই সঙ্গে জীববৈচিত্র্য রক্ষায়ও এসব প্রকল্প ভূমিকা রাখতে পারে।

পানির প্রশ্নে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে সমন্বিত আলোচনার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, দেশপ্রেমের চেতনা ধারণ করে পানি চুক্তি নিয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশের ন্যায্য পাওনা আদায়ে সোচ্চার হতে হবে। প্রাপ্য পানি যথাযথভাবে না পাওয়ার বিষয়টি নিয়েও কার্যকর আলোচনা প্রয়োজন।

রিজভী আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সামগ্রিকভাবে আলোচনা করা দরকার। ভারত নিজেও পানিসংকটের মুখোমুখি হলেও অন্য দেশের পানি কেড়ে নিতে দ্বিধা করছে না বলে অভিযোগ করেন তিনি।

এর আগে বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক গণসংলাপে বিদ্যুৎ খাত নিয়ে কথা বলেন রিজভী।

সেখানে তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ তৈরি করেছিল। তবে বর্তমান সরকারের আমলে জবাবদিহি থাকায় সেই সুযোগ নেই বলে দাবি করেন তিনি।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন রিজভী। তিনি বলেন, জাপানসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে সৌরবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগানো গেলে বিদ্যুৎ সংকট মোকাবিলা সহজ হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।