home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ১৭:৫৮

Facebook
Twitter

বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম

বিএনপির ছত্রচ্ছায়ায় থাকা ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সাধারণ মানুষও নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন।

বুধবার রাজবাড়ীতে এনসিপির ঢাকা বিভাগ দক্ষিণ অঞ্চলের নেতাদের সঙ্গে সাংগঠনিক অগ্রগতি ও আগামী নির্বাচনের পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ হলে নিজেদের লোককে নিজেরা হত্যা করছে। এর বিচার হবে কি না, সেটি আমার কাছে প্রশ্ন। বিচারব্যবস্থার সংস্কার না হওয়ায় বিচারব্যবস্থা ক্ষমতাসীনদের কাছেই কুক্ষিগত থাকে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি এই সরকারকে ছাড় দিয়ে দিই, তাহলে কে জানে, এমনও হতে পারে যে আমাদের আরেকটি ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে। আমরা চাই না, আবারও ১ হাজার ৪০০ মানুষের জীবন দিয়ে আরেকটি ফ্যাসিবাদ উৎখাত করতে হোক।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকা চেয়েছিলেন। কিন্তু পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ক্রসফায়ারের কথা বলছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন বলে তিনি মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে মাদকের অনেক স্পট চিহ্নিত হলেও সেগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার ভাষায়, ‘বাংলাদেশ আসলে একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছে। আগে থেকেই এমন ছিল, এর পরিবর্তন হয়নি।’

মাদক নির্মূলে গডফাদার, চোরাচালান চক্র ও রাজনৈতিকভাবে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, এসব ব্যক্তিকে গ্রেপ্তার না করলে মাদক নির্মূল করা সম্ভব হবে না। কক্সবাজার থেকে মাদক চোরাচালানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এলাকাতেই মাদক চোরাচালান বন্ধ করতে পারছেন না।

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সরকারদলীয় অন্তর্দ্বন্দ্বে কয়েক শ মানুষ নিহত ও আহত হয়েছেন বলে তাঁর দাবি। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণের শিকার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে তাঁদের শঙ্কা রয়েছে।

মতবিনিময় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব এবং ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।