home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ২৩ অক্টোবর থেকে দেশব্যাপী গণসংযোগ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ১০:৪২

Facebook
Twitter

স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ২৩ অক্টোবর থেকে দেশব্যাপী গণসংযোগ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। রোববার (১১ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নির্বাচনি সিদ্ধান্তের পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে আগামী ২৩ অক্টোবর থেকে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু করবে এনসিপি। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ অক্টোবর রাজধানীতে একটি মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এনসিপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাঠে সক্রিয় থাকবেন।

দলের কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও নতুন দায়িত্ব বণ্টন চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আগামী সপ্তাহের মধ্যে নতুন করে আরও ১০০টি উপজেলা ও পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করবে দলটি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা দ্রুত চূড়ান্ত করার তাগিদ দেওয়া হয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপির সভাপতিত্বে এবং সদস্যসচিব আখতার হোসেনের সঞ্চালনায় উক্ত রাজনৈতিক পর্ষদের সভায় আরও উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ এমপি, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আব্দুল্লাহ আল আমিন এমপি, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাত।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।