সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
_copy7.webp)

বিএনপি নেতৃত্বাধীন সরকারের কার্ড প্রকল্প নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
সোমবার (১২ অক্টোবর) নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘সারেও ফ্যামিলি কার্ড! দুর্বার গতিতে এগিয়ে চলছে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প!’
কিছু ঘটনার সূত্র দিয়ে এনসিপি নেতা লিখেছেন, ‘নীলফামারী জেলার ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনোয়ার হোসেন। তার ছেলে মাবরুক আল ইসলাম জোয়াদ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তো বিএনপি নেতার এই ছাত্রলীগ করা ‘সুযোগ্য সন্তান’ সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছে।’
তিনি লিখেছেন, ‘শুধু তাই নয়, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধানের ছেলে তানভির রাফসান ডিমলা সদর ইউনিয়নের ডিলার হয়েছেন। তিনি এখনো কুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সারা দেশ থেকে এমপি বা প্রভাবশালী নেতাদের সন্তান, স্ত্রী, শ্যালক, শ্যালকের স্ত্রী, ভাগ্নে, ছোট ভাইরা পেয়েছেন সারের ডিলারশিপ। বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প দুর্বার গতিতে এগিয়ে চলছে! ঘটনা কী? স্বেচ্ছাসেবক দলের এক নেতার কথাতেই ঘটনার উত্তর নিহিত: ‘সবই টাকার খেলা।’
রাজনীতি নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)

