home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


উসকানিমূলক স্লোগান দিয়ে বাসায় হামলা চালানো হয়: জি এম কাদের

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ২২:৪২

Facebook
Twitter

উসকানিমূলক স্লোগান দিয়ে বাসায় হামলা চালানো হয়: জি এম কাদের

উসকানিমূলক স্লোগান দিয়ে নিজের বাসায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে তিনি এ দাবি করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে তাঁর বাসভবনে হামলা চালান বিক্ষোভকারীরা।

জি এম কাদের বলেন, ৫০ থেকে ৬০ জন যুবক বাসার সামনে উসকানিমূলক স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান। হামলার আগে তাঁরা ‘শেখ হাসিনার দালালেরা এবং ভারতের দালালেরা, হুঁশিয়ার, সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন বলে দাবি করেন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, সকালে একদল মানুষ মিছিল নিয়ে জি এম কাদেরের বাসভবনের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে জানালার কাচ ভেঙে যায়। পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনায় পরবর্তী করণীয় দলীয় ফোরামে আলোচনা করে ঠিক করা হবে বলে জানান শামীম হায়দার পাটোয়ারী।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, হামলার খবর পেয়ে জি এম কাদেরের বাসার সামনে গিয়ে কাউকে পাওয়া যায়নি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।