সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
_copy7.webp)
.webp&w=2048&q=75)
হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছে কওমিভিত্তিক সাতটি ইসলামী দল।
এ প্ল্যাটফর্মের আওতায় একসঙ্গে কাজ করতে একমত হয়েছে দলগুলো।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় সাতটি ইসলামী দলের বৈঠক শেষে এ তথ্য জানান হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।
তিনি বলেন, ‘সমমনা ইসলামী দল’ প্ল্যাটফর্মে সাতটি দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। এর মধ্যে যেসব দল অন্য কোনো জোটে রয়েছে, তারাও সেই জোট ছেড়ে নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার বিষয়ে সম্মত হয়েছে।
সাজিদুর রহমান জানান, আগামী ৫ ডিসেম্বর সাতটি দলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে হেফাজতে ইসলাম ভূমিকা রাখছে। তবে হেফাজতে ইসলাম নিজস্ব নির্দলীয় ভূমিকা অব্যাহত রাখবে।
নতুন এ প্ল্যাটফর্মে থাকা সাতটি দল হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
রাজনীতি নিয়ে আরও পড়ুন




.webp&w=2048&q=75)