_copy7.webp)

সরকারের এমপি-মন্ত্রীদের সাম্প্রতিক বক্তব্য প্রমাণ করে- ভারতের প্রতি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) অসমাপ্ত দায়িত্ব পালনে ইচ্ছুক বিএনপি সরকার; এমনটাই মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন।
তিনি বলেন, দেশ ধ্বংস করা বিএনপির আরেক নাম এখন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীর পল্টনস্থ মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে 'জাগপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাগপার সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিএনপির সঙ্গে ভারতীয় সরকারের গোপন চুক্তি অনুযায়ী সারাদেশে তাদের ব্যাপক তৎপরতা দেখা দিয়েছে। শুধু তাই নয় সরকার বিরোধী দলের উপর দায় চাপাতে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডকে দৃষ্টি প্রতিবন্ধীদের মতো এড়িয়ে যাচ্ছেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছে বৈষম্য ও অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। কিন্তু জুলাই পরবর্তী সরকার এখনো বৈষম্য ও অগণতান্ত্রিক ব্যবস্থা পথে হাটতে শুরু করেছেন। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। অন্যথায় আপনাদের খোঁড়া গর্তে আপনাদের পড়তে হবে।
জাগপা ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, পঞ্চগড় জেলা জাগপা সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন এবং রংপুর মহানগর সভাপতি মাছুম বিল্লাহ প্রমুখ।
রাজনীতি নিয়ে আরও পড়ুন




.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।