_copy7.webp)

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুম-খুন, জ্বালানি সংকট ও নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
রাজধানীর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান।
আখতার হোসেন বলেন, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু অস্বাভাবিক। এ মৃত্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীদের একটি অংশ উল্লাস প্রকাশ করছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন এনসিপির সদস্যসচিব। বিভিন্ন সংকটের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে গণবিক্ষোভের আহ্বান জানানোর কথাও বলেন তিনি।
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে সরকার প্রভাব বিস্তার করেছে বলেও অভিযোগ করেন আখতার হোসেন। তার দাবি, নির্বাচনে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং বিরোধী দলের নেতা-কর্মীদের আহত করা হয়েছে।
রাজনীতি নিয়ে আরও পড়ুন

-6adc856fa8b8a.webp.webp&w=2048&q=75)




.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।