home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কিছু লোক ধাওয়া করায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন : তাহসিফের জুনিয়র বন্ধু দীপ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৭

Facebook
Twitter

কিছু লোক ধাওয়া করায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন : তাহসিফের জুনিয়র বন্ধু দীপ

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে।

তার সঙ্গে থাকা বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ দাবি করেছেন, ঘটনাস্থলে তাদের কথাবার্তার সময় কয়েকজন লোক ধাওয়া করলে প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর তিনি নিজে সেখান থেকে পালিয়ে যান।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা এ তথ্য জানান।তাদের ভাষ্য অনুযায়ী, দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই করে দেখা হচ্ছে।

পিবিআইয়ের এক পুলিশ সুপার বলেন, দীপের বক্তব্য অনুযায়ী, তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন লোক তাঁদের ধাওয়া করেন। তখন তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ সেখান থেকে পালিয়ে যান।

ওই কর্মকর্তা আরও জানান, দীপের বক্তব্যের পাশাপাশি জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্যও যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত পরিস্থিতি জানার চেষ্টা চলছে।

এদিকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় তার ব্যবহৃত মোটরসাইকেল পাওয়া গেছে। শুক্রবার সকালে পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় তদন্তের স্বার্থে পিবিআই নৌ পুলিশকে সহায়তা করছে বলেও জানান তিনি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।