home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির মিছিলে পুলিশের বাধা

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৫ অক্টোবর ২০২৬, ২০:৫৩

Facebook
Twitter

নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির মিছিলে পুলিশের বাধা

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করতে পারেনি দলটির নেতাকর্মীরা। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মিছিল করতে বাধা দেয় পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নেন এনসিপির নেতাকর্মীরা। তাঁরা মাঠে জড়ো হলে পুলিশ সদস্যরা মিছিল না করার অনুরোধ করেন।

পুলিশ জানায়, সাম্প্রতিক ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মিছিল ও সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। এ নিয়ে পুলিশের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রায় এক ঘণ্টা মাঠে অবস্থানের পর বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন এনসিপির নেতাকর্মীরা।

এনসিপি কুষ্টিয়ার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি পুলিশের বাধার নিন্দা জানিয়ে বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ তাতে বাধা দিয়েছে। তিনি এ বাধাকে গণতান্ত্রিক কর্মসূচি পালনে প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মিছিল বা সমাবেশে বাধা দেওয়ার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। নিরাপত্তাজনিত কারণেই কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।=

এর আগে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে। একই সময় তাঁর গাড়ি ভাঙচুরেরও অভিযোগ করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

হামলার প্রতিবাদে এনসিপি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলেও পুলিশের বাধায় তা স্থগিত হয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটির নেতাকর্মীরা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।