home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ধনবাড়ীতে ৫২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

মো. নূর নবী শেখ
মো: পলাশ ইসলাম ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

আপডেট: ৫ অক্টোবর ২০২৬, ২০:০২

Facebook
Twitter

ধনবাড়ীতে ৫২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

টাঙ্গাইলের ধনবাড়ীতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। এ সময় উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার ৬০০ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রোববার (৪ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে ধনবাড়ী থানার এসআই আদনান রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে কেরামজানি বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় কেরামজানি বাজারের একটি মুদি দোকানের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর থেকে রাকিব হোসেন (২০) ও হুমায়ুন কবির (৪৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার ৬০০ টাকা।

অন্যদিকে একই রাতে রাত সাড়ে ১১টার দিকে এসআই মো. ফরিদ শেখের নেতৃত্বে পুলিশের অপর একটি দল চারাভাঙ্গা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ফজর আলীর চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রাকিব হোসেন ও হুমায়ুন কবির জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। অপর গ্রেপ্তার হেলাল উদ্দিন টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসিন্দা।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, “মাদকের বিরুদ্ধে ধনবাড়ী থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশ আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করবে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ধনবাড়ী থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।