home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ধনবাড়ী পৌর মহিলা দলের সভানেত্রী রাবেয়া জিলানীর মৃত্যুতে মন্ত্রী ফকির মাহবুব আনামের শোক, জানাজায় মন্ত্রীসহ বিএনপির নেতাকর্মীরা

মো. নূর নবী শেখ
মো: পলাশ ইসলাম ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

আপডেট: ৪ অক্টোবর ২০২৬, ২২:২৬

Facebook
Twitter

ধনবাড়ী পৌর মহিলা দলের সভানেত্রী  রাবেয়া জিলানীর মৃত্যুতে মন্ত্রী ফকির মাহবুব আনামের শোক, জানাজায় মন্ত্রীসহ বিএনপির নেতাকর্মীরা

ধনবাড়ী পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর ও ধনবাড়ী পৌর মহিলা দলের সভানেত্রী রাবেয়া জিলানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (৪ অক্টোবর) রাতে ধনবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপুর গ্রামে মরহুমা রাবেয়া জিলানীর জানাজায় অংশ নেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। জানাজায় তাঁর সঙ্গে অংশ নেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুল রহমান, সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন ধনবাড়ী উপজেলা বিএনপির ৫ নম্বর ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন তালুকদার মিন্টুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার বিপুলসংখ্যক মুসল্লি।

জানাজা শেষে মরহুমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।

এ সময় ফকির মাহবুব আনাম বলেন, “রাবেয়া জিলানীর সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি। তিনি অত্যন্ত শান্ত, সৃষ্টিশীল ও ভালো মনের একজন মানুষ ছিলেন। মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক সহকর্মীকে হারালাম। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

এর আগে এক শোকবার্তায় মন্ত্রী বলেন, রাবেয়া জিলানী দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মানুষের কল্যাণে কাজ করেছেন। ধনবাড়ী পৌরসভার কাউন্সিলর হিসেবে তিনি এলাকার মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা ও মানুষের জন্য তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী আরও বলেন, তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী ও জনসম্পৃক্ত মানুষ হিসেবে রাবেয়া জিলানীর অবদান এলাকার জনগণ দীর্ঘদিন স্মরণে রাখবে।

শোকবার্তায় মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রাবেয়া জিলানী রোববার চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি রাজনৈতিক সহকর্মী, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।