home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


প্রেমিককে নিয়ে যে প্ল্যান করলেন কৌশানি

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩২

Facebook
Twitter

প্রেমিককে নিয়ে যে প্ল্যান করলেন কৌশানি

পূজা মানেই আনন্দ আর অসংখ্য স্মৃতির হাতছানি। আর কয়েক দিন পরেই শুরু হচ্ছে দুর্গাপূজা উৎসব। সেই উৎসবের আগমনী বাতাস হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে যেন বইতে শুরু করেছে। শৈশব-কৈশোরের পূজার স্মৃতি মনে রেখে যৌবনে এসে আনন্দে মেতে উঠেন সবাই। ব্যতিক্রম নন সময়ের আলোচিত টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জিও।

এবারের দুর্গাপূজায় আরও একটি বাড়তি উৎসব যোগ হচ্ছে অভিনেত্রী কৌশানি মুখার্জির। পূজায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। এ মুহূর্তে জোরেশোরে চলছে প্রচার। সপ্তমী পর্যন্ত অভিনেত্রী সিনেমার প্রচারে ব্যস্ত থাকবেন। এরপর পরিবার নিয়ে পূজায় আমেজে মেতে উঠবেন।

অভিনেত্রী হওয়ার আগে তার পূজা কেমন ছিল? একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'তখন দড়ির ওপারে থাকতাম। মানে লাইন দিয়ে ঠাকুর দেখতাম। আর পূজার বিশেষ স্মৃতি বললেই, প্রেমের কথা মাথায় আসে। প্যান্ডেলে প্যান্ডেলে যখন পূজার সৌন্দর্য প্রতিযোগিতা হতো, প্রচুর ছেলে এসে ঝাড়ি মারত। সেখানে হঠাৎ করে আমাকে পছন্দ করে নেওয়া, আর সেখান থেকে প্রতিযোগিতায় জেতা।'

কৌশানী বলেন, ‘পূজার সেরা সুন্দরী’ তকমাটাই তখন আমার কাছে বিশাল ব্যাপার ছিল। মানে, ঘুরতে বেরিয়ে পুরস্কার জিতে বাড়িতে ফিরছি— এটাই তো দারুণ ব্যাপার।' তিনি বলেন, আমার ভাইবোনেরা আবার সেটা সেলিব্রেট করত। গর্ব করে ওরা বলত— ‘আমাদের বোন এত সুন্দরী।'

সেই সময় নিশ্চয়ই পূজার প্যান্ডেলে প্রেমটা হতো? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ নিশ্চয়ই! পূজার কটা দিনের প্রেম, এ বিষয়টি দারুণ মজা লাগত। আবার সেই প্রেম পূজার কটা দিনই টিকে থাকত। তারপর ভেঙে যেত।’

এবারের পূজায় প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে কেমন পরিকল্পনা থাকছে? উত্তরে কৌশানি মুখার্জি বলেন, ‘আমার পূজার সব প্ল্যানেই থাকে বনি।' তিনি বলেন, একসঙ্গে ঠাকুর দেখা, একসঙ্গে রোম্যান্স করা, হইহই করে পার্টি করা—সবই বনির সঙ্গে।

অভিনেত্রী বলেন, এই কদিন আমার দিনযাপনের সাইকেল পুরো চেঞ্জ হয়ে যায়। দেখা গেছে— পূজার কয়েকটা দিন বের হচ্ছি হয়তো দুপুরে, আর বাড়ি ফিরছি ভোরে! বাকি সকালটা ঘুমাচ্ছি।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।