_copy7.webp)

রবিবার রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোরে) লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে দেওয়া হয়েছে ৪৩তম ভিএমএ অ্যাওয়ার্ডস। এতে সর্বোচ্চ পুরস্কার 'ভিডিও অব দ্য ইয়ার' জিতে নিলেন পপ সেনসেশন টেইলর সুইফট। 'দ্য ফেইট অব অফেলিয়া' গানের জন্য তিনি পুরস্কারটি পেয়েছেন। এ নিয়ে মোট ছয়বার পুরস্কারটি পেলেন সুইফট।
শুধু তাই নয়, ভিএমএ-তে প্রথমবারের মতো চালু করা হয়েছে 'আর্টিস্ট ডিরেক্টর সম্মাননা', সেটিও পেয়েছেন সুইফট। ফলে নতুন এক ইতিহাসও গড়লেন এই তারকা।
ভিএমএ-র ৪৩তম আসরে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন ম্যাডোনা-৭টি। ১৩টি মনোনয়ন পেয়ে আর্টিস্ট অব দ্য ইয়ার, সেরা ড্যান্সসহ গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো নিজের করে নিয়েছেন পপকুইন।
এবারের আসর সঞ্চালনা করেছেন তুমুল জনপ্রিয় হিপহপ তারকা স্নুপ ডগ। এই প্রথম তিনি ভিএমএ সঞ্চালনা করলেন। অতীতে ১৩বার মনোনয়ন এবং তিনবার পুরস্কার জিতেছেন তিনি। পারফর্মও করেছিলেন বহুবার। তবে উপস্থপনার কাজটি সামলেছেন এই প্রথম।
কথোপকথন নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।