home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মাত্র চার বছরেই বন্ধ স্কারলেটের রূপচর্চার ব্র্যান্ড

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ২ অক্টোবর ২০২৬, ২০:০৪

Facebook
Twitter

মাত্র চার বছরেই বন্ধ স্কারলেটের রূপচর্চার ব্র্যান্ড

​মাত্র চার বছর পরই বন্ধ হয়ে গেল হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চার ব্র্যান্ড ‘দ্য আউটসেট’। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।

বিদায়ী বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, ‘এক অসাধারণ যাত্রার পর আউটসেট তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যারা আমাদের পণ্য দৈনন্দিন রূপচর্চায় বেছে নিয়েছিলেন এবং এই যাত্রায় পাশে ছিলেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ঘোষণার পর ব্র্যান্ডটির ওয়েবসাইটে নতুন করে পণ্য কেনার সুযোগ বন্ধ হয়ে গেছে। তবে এর আগে যারা অর্ডার করেছিলেন, নির্ধারিত প্রক্রিয়ায় তাদের পণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২১ সালে ব্র্যান্ডটি চালুর ঘোষণা দিয়েছিলেন স্কারলেট। ২০২২ সালে সৌন্দর্যশিল্পের নির্বাহী কেট ফস্টারের সঙ্গে যৌথভাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ‘দ্য আউটসেট’। সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী এবং ক্ষতিকর উপাদানমুক্ত পণ্য তৈরির লক্ষ্য নিয়ে বাজারে এসেছিল ব্র্যান্ডটি।

তবে গত বছর কেট ফস্টার প্রতিষ্ঠানটি ছাড়ার পর পরিচালনা নিয়ে নানা পরিবর্তন আসে। এর পরই ব্র্যান্ডটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

তারকাদের মালিকানাধীন সৌন্দর্যপণ্যের ব্যবসায় সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতা আরও বেড়েছে। এর আগে গুয়েন স্তেফানির ‘গিভ বিউটি’ ও অভিনেত্রী ড্রু ব্যারিমোরের ‘ফ্লাওয়ার বিউটি’র মতো তারকা ব্র্যান্ডও নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এবার সেই তালিকায় যুক্ত হলো স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।