_copy7.webp)

ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। এবার রোবটের একটি ভিডিও শেয়ার করে দেওয়া তার একটি মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে কৌতূহল।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রোবটের একটি ভিডিও প্রকাশ করেন মাহি। ভিডিওটির সঙ্গে তিনি লেখেন, ‘মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক।’ এরপরই তার পোস্টের নিচে অনুসারীদের নানা মন্তব্য দেখা যায়।
একজন মন্তব্য করেন, রোবট অন্তত প্রতারণা করবে না। আরেকজনও প্রায় একই সুরে লিখেছেন, রোবটের ক্ষেত্রে অন্তত বেইমানির ভয় নেই। ফলে মাহির পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে বেশ মজার এক পরিবেশ।
তবে মাহির এই মন্তব্যের পেছনে বিশেষ কোনো ঘটনা রয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি। এটি নিছকই মজার ছলে করা মন্তব্য, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে—সেটিও স্পষ্ট নয়।
২০১৪ সালে একটি রিয়েলিটি শোর মাধ্যমে বিনোদনজগতে পথচলা শুরু করেন সামিরা খান মাহি। পরে ‘তরুণ তুর্কী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর বেশ কয়েকটি নাটক ও ওয়েব নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী।
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।