home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দুই নাটকে ভিন্ন রূপে আলোচনায় আইশা খান

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ২২:৫৪

Facebook
Twitter

দুই নাটকে ভিন্ন রূপে আলোচনায় আইশা খান

একই ধরনের গল্প ও চরিত্রে আটকে থাকতে চান না ছোটপর্দার অভিনেত্রী আইশা খান। বরাবরই বেছে বেছে কাজ করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন দুটি নাটক নিয়ে হাজির হয়েছেন তিনি। একটি মুহাম্মদ মিফতা আনানের ‘গুড নিউজ’, অন্যটি চয়নিকা চৌধুরীর ‘জোছনায় ফেরা’। দুটি নাটক নিয়েই প্রশংসায় ভাসছেন আইশা।

সম্প্রতি গ্লোবাল টিভি অনলাইনের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে একক নাটক গুড নিউজ। নাটকটির গল্প লিখেছেন নিজামুদ্দিন রনি। এতে নতুন চরিত্রে দেখা গেছে আইশাকে। নাটকটিতে আইশা খানের বিপরীতে অভিনয় করেছেন সাদ নাওভি। পরিচিত জীবনের নানা অভিজ্ঞতা ও বাস্তবতার ছায়া নিয়ে সাজানো হয়েছে নাটকটির গল্প এমনটাই জানিয়েছেন পরিচালক।

আইশা খান বলেন, যে গল্প ও চরিত্র দর্শকের মনে ছাপ ফেলতে পারে বলে মনে হয়, সেগুলোতেই অভিনয়ের আগ্রহ বেশি। গুড নিউজ তেমনই একটি ভিন্নধর্মী কাজ। যার চরিত্রগুলোয় পাওয়া যায় চেনা জীবনের ছায়া। তাই এ নাটক অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছি। নাটকটির অন্যান্য চরিত্রে রয়েছেন চিত্রলেখা গুহ, নওশিন ইসলাম দিশা, পারভেজ সুমন, শহিদুন্নবী, এম এ সালাম ও নিশাত মনি।

সম্প্রতি প্রচারে এসেছে আইশার আরও একটি নতুন নাটক জোছনায় ফেরা। চয়নিকা চৌধুরী পরিচালিত এই নাটকটি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশের মাত্র ছয় দিনেই ৫০ লাখ ভিউ অতিক্রম করেছে। নাটকটি দর্শকদের ব্যাপক প্রশংসা পাচ্ছে।

শফিকুর রহমান শান্তনুর লেখা নাটকটির গল্পে উঠে এসেছে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারের দাম্পত্য জীবনের নানা জটিলতা। দীর্ঘদিন পর স্বামীর জীবনে পুরোনো প্রেমের মানুষ ফিরে এলে কীভাবে একটি সাজানো সংসারে সন্দেহ, ভুল বোঝাবুঝি ও বিশ্বাসের সংকট তৈরি হয়, তা তুলে ধরা হয়েছে এতে। তবে বিচ্ছেদের পথে না গিয়ে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কের সংকট কাটিয়ে ওঠার ইতিবাচক বার্তা রয়েছে নাটকটির শেষাংশে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান ও দীপা খন্দকার।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন আইশা। গত জুলাই মাসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রসূন রহমান পরিচালিত সিনেমা ‘শেকড়’। এতে ফাল্গুনী চরিত্রে আইশা খানের অভিনয় দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও পরিচিতি রয়েছে আইশা খানের। এর আগে ‘ম্যাজিক বাউলিয়ানা’ অনুষ্ঠানের উপস্থাপনায় ব্যস্ত ছিলেন তিনি। পরে আবারও নাটকের কাজে মনোযোগী হয়েছেন।

বর্তমানে নাটকের কাজে ব্যস্ত সময় পার করছেন আইশা খান। নতুন কাজগুলোতে নিজেকে কীভাবে উপস্থাপন করেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। গল্পনির্ভর কাজের প্রতি আগ্রহ আর চরিত্রের বৈচিত্র্য এই দুই বিষয়কে সামনে রেখেই ছোটপর্দায় নিজের অভিনয়যাত্রা এগিয়ে নিতে চান আইশা খান।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।