_copy7.webp)

ঘুরতে প্রায়ই দেশের বাইরে যান ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দুর্গাপূজার ছুটির আমেজ পুরোপুরি শেষ না হতেই ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। তবে এবার দেশেই ছুটি কাটাচ্ছেন তিনি। সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে নিজেকে ধরা দিলেন ভ্রমণকন্যা মিম। জানালেন এবার তার কক্সবাজার সমুদ্রসৈকতে ঘোরাঘুরি। প্রকাশ করলেন নিজেকে নান্দনিক রূপে এবং মনোরম পরিবেশে ফ্রেমবন্দি হয়ে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, সাগরপাড় থেকে তোলা মিমের স্নিগ্ধ লুকের পাশাপাশি তার মার্জিত পোশাক নজর কেড়েছে বেশ। পরনে নীল রঙের প্রিন্টযুক্ত সাদা টপস, চোখে রোদচশমা, হাতে স্টাইলিশ হ্যান্ডব্যাগ এবং চুলে ফুল গুঁজে যেন নিজের বিচ লুকটি পরিপূর্ণ করে তুলেছেন এ অভিনেত্রী।
কক্সবাজারের বেলাভূমিতে সাদা ঘোড়ার পিঠে চড়ে, আবার ঘোড়ার পাশে দাঁড়িয়ে বেশ কিছু পোজ দিয়েছেন বিদ্যা সিনহা মিম। তার এই পোস্ট করা ছবিগুলোতে ব্যাকগ্রাউন্ডে বাজছে সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর গাওয়া জনপ্রিয় গান— ‘দুর দীপবাসিনী’। এক অপরূপ দৃশ্যের অবতারণা, যা সত্যি মোহনীয় করে তুলেছেন নিজেকে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা বিদ্যা সিনহা মিমের এসব ছবি দেখে মুগ্ধ নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীরা। সৈকতের এই স্টাইলিশ লুকের ছবিগুলো প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন। কমেন্টবক্সে তারা নানা মন্তব্য করে তাদের ভালো লাগা ও মুগ্ধতা প্রকাশ করে যাচ্ছেন।
শোবিজ নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।