home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিতর্কের চাপে তানজিন তিশা, অনিশ্চিত শাকিবের সঙ্গে সিনেমাও

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ১৫:৩২

Facebook
Twitter

বিতর্কের চাপে তানজিন তিশা, অনিশ্চিত শাকিবের সঙ্গে সিনেমাও

একসময় নাটক ও বিজ্ঞাপনে ব্যস্ত সময় পার করছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নাটকের পাশাপাশি বড় পর্দায়ও নিজের অবস্থান তৈরির স্বপ্ন দেখছিলেন তিনি।

সেই লক্ষ্যেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় নাম লেখান। সিনেমাটির মধ্য দিয়ে বাণিজ্যিক চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় ছিলেন এই অভিনেত্রী।‘সোলজার’ ঘিরে ছিল তিশার বড় প্রত্যাশা। সিনেমাটির জন্য টালিউডের একটি সিনেমায় কাজের সুযোগ ছেড়ে দিয়েছিলেন তিনি। পাশাপাশি নাটকে কাজের সংখ্যাও কমিয়ে দেন।

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এর মধ্যে একের পর এক বিতর্ক ও আইনি জটিলতায় জড়িয়েছে তিশার নাম। সব মিলিয়ে ভালো সময় যাচ্ছে না এই অভিনেত্রীর।সম্প্রতি ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা হয়েছে।

গত সোমবার করা এ মামলায় আগামী ২৩ নভেম্বর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার বাদী সানায়া চৌধুরীর দাবি, আগের একটি মামলা তুলে নিতে তাকে হত্যার হুমকি দিয়েছেন তিশা।এরপর অনুমতি না নিয়ে বাদীর ছবি ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে অভিনেত্রী তানজিন তিশা একটি লিগ্যাল নোটিশও পেয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) বাদী সানায়া আনাম আয়াফিকাহ চৌধুরী সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের মাধ্যমে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট শুভ্র সিনহা রায়।এর আগে শাড়ি নিয়ে বিরোধের ঘটনায়ও আলোচনায় আসেন এই অভিনেত্রী। আগের মামলায় পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি আবেদন করলে অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। এরপরই তিশার বিরুদ্ধে নতুন মামলাটি করা হয়।

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তিশা ও সানায়ার কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। সেখানে শাড়ি নিয়ে কথা বলতে শোনা যায় দুজনকে। একপর্যায়ে তিশার কণ্ঠে শোনা যায়, ‘আমি যদি তোমার পিছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না।’অডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।এরপর সোমবার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন তানজিন তিশা। সেখানে তিনি দাবি করেন, তার ক্যারিয়ার ও অর্জন ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে।

অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। তিশার ভাষ্য, এ ঘটনায় অনেক প্রশ্নের উত্তর ও তথ্যপ্রমাণ তার কাছে রয়েছে। তবে সেসব সত্য ও প্রমাণ মানুষের সামনে তুলে ধরবে কে- আদালত, নাকি দায়িত্বশীল সাংবাদিকতা, সে প্রশ্নও রাখেন তিনি।এদিকে, শাকিব খানের সঙ্গে তিশার অভিনীত ‘সোলজার’ সিনেমার মুক্তি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রায় এক মাস ধরে সিনেমাটি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। দফায় দফায় শিল্পীদের শিডিউল নেওয়া হলেও পরিচালক শুটিং শেষ করতে পারেননি বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া শিল্পী ও টেকনিশিয়ানদের পারিশ্রমিক বকেয়া থাকার বিষয়টিও সামনে এসেছে।সিনেমাটি শেষ না করে পারিশ্রমিকের অর্থ দিয়ে পরিচালক সাকিব ফাহাদ ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি শুটিংয়ে খাবার সরবরাহ করা ধানমন্ডির শেফ বাংলা ক্যাটারিংয়ের লক্ষাধিক টাকা বকেয়া থাকার কথাও জানা গেছে।

এসব বিষয়ে জানতে পরিচালকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও পাওয়া যায়নি কোনো উত্তর।‘সোলজার’ সিনেমার জন্য টালিউডের কাজ ছেড়ে দেওয়া এবং নাটকে ব্যস্ততা কমিয়ে আনার পর এখন সেই চলচ্চিত্রের ভবিষ্যৎই অনিশ্চিত। তার ওপর মামলার চাপ ও নানা বিতর্ক- সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তানজিন তিশা। ক্যারিয়ারের এমন পরিস্থিতি থেকে কীভাবে ঘুরে দাঁড়ান, এখন সেটিই দেখার বিষয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।