সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
_copy7.webp)

শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের কথা ছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। এ জন্য কলকাতার একটি সিনেমায় অভিনয়ের সুযোগও ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু শুটিংয়ের দীর্ঘসূত্রতায় আটকে আছে ‘সোলজার’। বাকি মাত্র ৯ দিনের কাজ। অথচ কবে নাগাদ শুটিং শেষ হবে, তা নিয়ে নেই কোনো নিশ্চয়তা।
ফলে অনিশ্চয়তায় পড়েছে তানজিন তিশার ঢালিউড অভিষেকও।২০২৫ সালের অক্টোবরে শুরু হয় ‘সোলজার’ সিনেমার শুটিং। তখন আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ওই বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির সম্ভাব্য সময় জানানো হয়েছিল। পরে সেই পরিকল্পনা থেকে সরে এসে মুক্তির সময় নির্ধারণ করা হয় ২০২৬ সালের ডিসেম্বর। তবে বছর শেষ হতে আর মাত্র দুই মাস বাকি থাকলেও সিনেমাটির শুটিং শেষ হওয়ার কোনো খবর নেই।
চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, এখনো বাকি রয়েছে ৯ দিনের কাজ।তানজিন তিশার বড়পর্দায় অভিষেক নিয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। তার সমসাময়িক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর বড়পর্দায় কাজ শুরু করলেও নিজের প্রথম সিনেমার ব্যাপারে বেশ সতর্ক ছিলেন তিশা। এর মধ্যে কলকাতার ‘ভালোবাসার মরশুম’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি।কিন্তু কাছাকাছি সময়ে শাকিব খানের সঙ্গে ‘সোলজার’-এ কাজের সুযোগ এলে দুই সিনেমার শুটিংয়ের সময় সাংঘর্ষিক হয়ে পড়ে।
শাকিবের সঙ্গে বড়পর্দায় অভিষেকের পরিকল্পনা থেকেই কলকাতার সিনেমাটি ছেড়ে দেন তিশা। এরপর ‘সোলজার’ দিয়েই চলচ্চিত্রে যাত্রা শুরুর প্রস্তুতি নেন এই অভিনেত্রী।শুরুতে একটানা বেশ কয়েক দিন শুটিং করেন তিশা। কিন্তু পরে অনিয়মিত হয়ে পড়ে কাজ। কয়েক দফায় শুটিংয়ের পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এর মধ্যে শাকিব খান ব্যস্ত হয়ে পড়েন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ সিনেমার কাজ নিয়ে।ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর ‘সোলজার’র বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল।
কিন্তু সেই পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি। পরে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান শাকিব। প্রায় দুই মাস সেখানে অবস্থানের পর গত আগস্টে দেশে ফিরে সিনেমাটির কাজ শেষ করার কথা থাকলেও তা আর শুরু করা যায়নি। পরিচালক ও নির্বাহী প্রযোজকের উদ্যোগের অভাবেই শুটিং আটকে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সিনেমাটির শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও কলাকুশলীদের পারিশ্রমিক বকেয়া থাকার বিষয়টিও আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, শাকিব খানসহ অধিকাংশ শিল্পী ও কলাকুশলীর পাওনা পরিশোধ না হওয়ায় নতুন করে শিডিউল দিতে অনীহা দেখাচ্ছেন অনেকে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রথম আলোকে তিনি বলেছিলেন, ‘সম্মানীর যে কথা উঠেছে, এটা তো ভুল। শিল্পী-কলাকুশলীদের সম্মানী তো ছবির শুটিং শেষ হওয়ার আগে পরিশোধের বিষয় নয়। এখনো তো সিনেমার শুটিংই শেষ হয়নি।’এদিকে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, বারবার মুক্তির তারিখ পরিবর্তন হলে ছবিটির প্রতি দর্শকের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা থাকে।
তার ভাষ্য, সিনেমাটি ভালো হয়েছে এবং দর্শকের পছন্দ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে শিল্পী-কলাকুশলীদের পাওনা বকেয়া রাখা এবং বারবার শিডিউল নিয়েও শুটিং শুরু করতে না পারা ঠিক হচ্ছে না। তার মতে, কাজ শেষ করার ব্যাপারে শিল্পী ও কলাকুশলীরা আন্তরিক হলেও শুধু তাদের আগ্রহ যথেষ্ট নয়, সিনেমাটি শেষ করার দায়িত্ব পরিচালক ও নির্বাহী প্রযোজকের।চলতি মাসের শুরুতে মৌমিতা হোসাইন জানিয়েছিলেন, কিছুদিনের মধ্যেই ‘সোলজার’র টিজার প্রকাশ করা হবে। সেখানে সিনেমাটির মুক্তির তারিখও উল্লেখ থাকবে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও টিজার প্রকাশ করা হয়নি।
অন্যদিকে বাকি ৯ দিনের শুটিংয়ের জন্য প্রয়োজনীয় শিডিউলও নিশ্চিত করা যায়নি।শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা। এরপর আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে ‘নিঃস্ব’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। পরে ঈদুল আজহার সিনেমা ‘মহব্বত’র কাজ করার পরিকল্পনা রয়েছে তার। ফলে এই দুই সিনেমার ব্যস্ততার মধ্যে ‘সোলজার’র বাকি অংশের শুটিং শেষ করার জন্য সময় বের করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।সব মিলিয়ে চলতি বছরের ডিসেম্বরে ‘সোলজার’ মুক্তির সম্ভাবনা ক্ষীণ।
যে সিনেমার জন্য কলকাতার একটি ছবিতে অভিনয়ের সুযোগ ছেড়ে দিয়েছিলেন তানজিন তিশা, সেই সিনেমার শুটিংই এখনো শেষ হয়নি। বড়পর্দায় অভিষেকের জন্য তার অপেক্ষা কবে শেষ হবে, বাকি কাজ কবে শুরু হবে, আর কবে মুক্তি পাবে ‘সোলজার’-এসব প্রশ্নের উত্তর আপাতত অজানা।
শোবিজ নিয়ে আরও পড়ুন




.webp&w=2048&q=75)