_copy7.webp)
.webp&w=2048&q=75)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)–এর বাক্বিতণ্ডার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিক জুলকারনাইন সায়েরের শেয়ার করা ঘটনার একটি ভিডিও শেয়ার করে এ দাবি জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে সরাইল থানায় যান। সেখানে ওসির সঙ্গে তার তুমুল বাক্বিতণ্ডা হয়।
ঘটনার ভিডিও শেয়ার করে রাকিবুল ইসলাম রাকিব তার পোস্টে লেখেন, থানায় প্রবেশ করে মব করায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিএনপির এমপি-মন্ত্রীদের পান থেকে চুন খসলেই ব্যবস্থা গ্রহণ করা হয়। অপরপক্ষে, রুমিন ফারহানাসহ আরো বেশ কিছু সংসদ সদস্য বর্তমান সরকারের অবাধ বাক্স্বাধীনতার পুরোপুরি অপব্যবহার করছেন।
তিনি আরো অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে।
ছাত্রদল সভাপতি লেখেন, আইন সবার জন্য সমানভাবে কার্যকর হওয়া উচিত।
রাজনীতি নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)



সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।