home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রাজপথে ষড়যন্ত্র মোকাবিলার শক্তি বিএনপির আছে : মির্জা আব্বাস

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১ নভেম্বর ২০২৬, ১২:০২

Facebook
Twitter

রাজপথে ষড়যন্ত্র মোকাবিলার শক্তি বিএনপির আছে : মির্জা আব্বাস

রাজনৈতিক প্রতিপক্ষকে সতর্ক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, বিএনপি ঘরে বসে লড়াই করার দল নয়। রাজপথে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার সামর্থ্য দলটির রয়েছে। সাধারণ জনগণই বিএনপির মূল শক্তি।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে মাহবুব আলী ইনস্টিটিউট হলে বিএনপির দলীয় নেতাকর্মীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তার সহধর্মিণী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, ভাববেন না যে আমরা শুধু ঘরে বসে লড়াই করি। আমাদের পায়ের শক্তি আছে, কোমরের জোর আছে এবং আমাদের খুঁটি অত্যন্ত শক্ত। আর আল্লাহ তা’আলার রহমতে এ দেশের সাধারণ জনগণই আমাদের মূল শক্তি। ভাববেন না বিএনপি ভেসে আসছে; এটা জামায়াতে ইসলামী না, আওয়ামী লীগও না—এটা বিএনপি, এটা মাথায় রাখতে হবে।

রাজপথে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির পূর্ণ সামর্থ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নতুন রাজনৈতিক দল ও তরুণ নেতাদের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, কিছু বাচ্চা ছেলেপেলে আছে, পটপরিবর্তনের পর যাদের দৈর্ঘ্য ও প্রস্থে সাইজ অস্বাভাবিক হারে বেড়েছে। বড়বড় গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে। এই টাকা কোত্থেকে আসে? এই গাড়ি কার, গ্যাস ও তেলের খরচ কে দেয়? তা জাতি জানতে চায়।

তিনি আরও বলেন, আমাদের হিসাব চাইলে আমরা উন্মুক্ত করে দেবো, কিন্তু আপনারা কি আমাদের মতো স্বচ্ছ হিসাব দিতে পারবেন? কাজেই জাতিকে বিভ্রান্ত না করে দেশ গড়ার কাজে সহযোগিতা করুন।

ভারত থেকে আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু নেতা-কর্মী টাকার বিনিময়ে আওয়ামী লীগের ওই নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। বিষয়টিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন তিনি।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর অবস্থানের কথা জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপির শত্রু তার শত্রু, আর তার শত্রু বিএনপির শত্রু। কোনো অপরাধী তার আত্মীয় কিংবা ঘনিষ্ঠ হলেও ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা দলের ভেতরে থাকা ষড়যন্ত্রকারী—যেই হোক, সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

এ সময় দুই হাতে অর্থ উপার্জনের চেষ্টা করছেন এমন ব্যক্তিদের দল থেকে বর্জনের আহ্বান জানান তিনি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।