home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মামলা হলে আমিই এক নম্বর আসামি: রুমিন ফারহানা

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৩

Facebook
Twitter

মামলা হলে আমিই এক নম্বর আসামি: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় মামলা হলে নিজেকেই এক নম্বর আসামি করার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার এক লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ব্যক্তিগত সহকারী জাকির হোসাইন শুভর মাধ্যমে সাংবাদিকদের কাছে পাঠানো এক লিখিত বক্তব্যে এ অবস্থান জানান রুমিন ফারহানা। থানায় ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় পুলিশের সাধারণ ডায়েরি (জিডি) করার খবর প্রকাশ্যে আসার পর তিনি নিজের অবস্থান তুলে ধরেন।

লিখিত বক্তব্যে রুমিন ফারহানা জানান, গত ২৩ অক্টোবর ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। প্রশাসনের প্রতি সম্মান রেখে ওই অভিযোগের ভিত্তিতে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন। যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তিনি।

পুলিশের জিডি করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘সরাইল থানার ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো মামলা করা হয়, তাহলে সেই মামলায় আমাকেই যেন এক নম্বর আসামি করা হয়।’

এদিকে, গত বৃহস্পতিবার রাতের ঘটনা উল্লেখ করে জিডি করার বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম। তিনি জানান, ওই দিনের ঘটনা উল্লেখ করে একটি জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ নয়; উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটলে পুলিশ সাধারণত জিডি করে রাখে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সরাইল থানায় যান রুমিন ফারহানা। রাত ৯টা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করেন।

রুমিন ফারহানার অভিযোগ, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গেলে তাকে নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও ওসি মনজুর কাদের ভূঁইয়া সে ব্যবস্থা করেননি। এ বিষয়ে জানতে থানায় গেলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।