_copy7.webp)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সম্পাদক হয়েছেন ইয়াসির আরাফাত।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এনসিপির ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।
ইয়াসির আরাফাত ৯ বছরের সাংবাদিকতার ক্যারিয়ারে ইতি টেনে চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে এনসিপিতে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে পড়াশোনা শেষে সাংবাদিকতা শুরু করেন তিনি। বিশ্লেষণধর্মী ম্যাগাজিন ‘জবান’র অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এক পর্যায়ে পতিত আওয়ামী লীগ সরকার সেটি বন্ধ করে দেয়। ২০১৮ সালে তিনি এনটিভিতে যোগ দেন। পরে ২০২২ সালে দৈনিক সমকালে যোগ দেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য খাতের মতোই সংবাদমাধ্যমের পেশাদারত্ব এবং সাংবাদিকদের কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নের আলোচনা জোরালো হয়। সেই পরিপ্রেক্ষিতে মূলধারার অন্তত দুই ডজন সাংবাদিককে নিয়ে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ গড়ে তোলেন ইয়াসির আরাফাত। এনসিপিতে যোগদানের সময় তিনি সাংবাদিক সংগঠনটির আহ্বায়ক পদ থেকে ইস্তফা দেন।
জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক বিষয়াবলি সংরক্ষণে কাজ করেছেন ইয়াসির আরাফাত। জুলাইয়ের গ্রাফিতি, গান, স্লোগান, কবিতার বিশাল আর্কাইভ ‘জুলাই মেমোরিজ’র সহ-প্রতিষ্ঠাতা তিনি। দেশের ১১টি জেলার ১০ হাজারের মতো গ্রাফিতির ছবি তুলে রাখা হয়েছে জুলাই মেমোরিজের ওয়েবসাইটে।
এনসিপির মিডিয়া সংশ্লিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজ দলের রাজনৈতিক প্রসারে কাজ করে আসছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির হয়ে চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে কাজ করছেন তিনি।
রাজনীতি নিয়ে আরও পড়ুন


.webp&w=2048&q=75)

.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।