home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


একাত্তরের চেতনার ব্যবসা করে বিভাজন তৈরি করা হয়েছে: শিবির সভাপতি

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৫ অক্টোবর ২০২৬, ১০:৩৩

Facebook
Twitter

একাত্তরের চেতনার ব্যবসা করে বিভাজন তৈরি করা হয়েছে: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, একাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাদ্দাম বলেন, সামনে যাতে জাতি এগিয়ে যেতে না পারে, সে জন্য পেছন থেকে টেনে ধরার চেষ্টা চলছে। অন্য জাতিগুলোও যুদ্ধ-বিগ্রহের মধ্য দিয়ে গেছে উল্লেখ করে তিনি জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের উদাহরণ দেন। তাঁর দাবি, এসব দেশ ঘুরে দাঁড়িয়েছে এবং বিশ্বকে চ্যালেঞ্জ করছে, কারণ তারা জাতিকে বিভক্ত করেনি।

নিজেকে রাজাকার বলার প্রসঙ্গে যা বললেন সাদ্দাম

শিবির সভাপতি বলেন, ১৯৯০ সালের পরে জন্মগ্রহণ করলেও তাঁকে রাজাকার, আলবদর, আল-শামস ও গুপ্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং হত্যার হুমকি কিংবা দেশ থেকে বের করে দেওয়ার কথা বলা হয়। অথচ তিনি এদেশে জন্মেছেন, দেশের আলো-বাতাসে বেড়ে উঠেছেন, ট্যাক্স দেন এবং দেশ ও জাতি নিয়ে ভাবেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তিনি দুর্নীতি করেন না, মানুষের সম্পদ লোপাট করেন না এবং চাঁদাবাজি-টেন্ডারবাজি করেন না। এরপরও তাঁকে রাজাকার বলা হয়।

সাদ্দামের ভাষ্য, যুদ্ধের সময় জন্ম না হলেও তাঁকে চেতনায় রাজাকার বলা হচ্ছে। তাঁর দাবি, জাতিকে সামনে এগোতে না দেওয়ার এই প্রবণতা বিগত ৫৫ বছরে দেশের এগিয়ে যাওয়ার পথে অন্যতম একটি কারণ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শিবিরের সভাপতি মোহা. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ হোসাইন আহমদ মেহদী প্রমুখ।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।