_copy7.webp)
.webp&w=2048&q=75)
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা এবং তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।
দলটি বলছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও হেনস্তার ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে। এসব ঘটনার পুনরাবৃত্তি রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক উল্লেখ করে কুষ্টিয়ার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রবিবার সন্ধ্যায় কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়ায় প্রবেশের সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে তার হাতে আঘাত লাগে। এ ঘটনায় তিনি ও আরো দুজন আহত হন। হামলার পর নেতাকর্মীরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এ ধরনের হামলা এটাই প্রথম নয়। এর আগে জানুয়ারিতে ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হেনস্তার ঘটনা ঘটে। এ ছাড়া গত জুলাইয়ে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
হামলার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সারজিস আলম নিরাপত্তার জন্য একটি ব্যাংক ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ তাদের নিরাপত্তায় নিয়ে যায়। এর কয়েক দিন পর সিলেটেও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠে। ওই ঘটনায় গাড়ির কাচ ভেঙে যাওয়ার ছবি ও ভিডিও প্রকাশিত হলেও স্থানীয় পুলিশ হামলার ঘটনা অস্বীকার করে। ফলে ওই ঘটনার বিষয়েও নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে।
একজন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতার ওপর বারবার হামলা, হেনস্তা ও তার রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির ঘটনা কোনোভাবেই স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের লক্ষণ নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে; কিন্তু তার জবাব হামলা, ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে দেওয়া গ্রহণযোগ্য নয়। বিশেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক ঘটনার পুনরাবৃত্তিকে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে দেখছে এনসিপি। একটি ঘটনার পর আরেকটি ঘটনা ঘটতে থাকলে প্রতিটি ঘটনার তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অন্যথায় রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আরো উৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
কুষ্টিয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি। একইসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
এনসিপি বলছে, কোনো রাজনৈতিক নেতা বা কর্মীকে হামলা, হেনস্তা কিংবা ভয়ভীতি দেখিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না। দেশের যেকোনো প্রান্তে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং নাগরিকের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সংঘটিত প্রতিটি হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
রাজনীতি নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)

.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।