_copy7.webp)

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ‘ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী’ ছিলেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক তারেক রেজা।
রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।ফেসবুক পোস্টে এনসিপি নেতা তারেক রেজা লিখেছেন, রাশেদ খাঁন একসময় ঢাবির (ঢাকা বিশ্ববিদ্যালয়) সূর্যসেন হল ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন।
ডাকসু নির্বাচনে জিএস পদে দাঁড়ানোর পর শিবির তাকে আরেকজনের জন্য সরে দাঁড়াতে বললে তিনি সংগঠন (শিবির) ছেড়ে দেন। এরপর তিনি হয়ে ওঠেন মোর ক্যাথলিক দ্যান দ্য পোপ। (সাবেক শিবিরদের এই সিন্ড্রম নতুন কিছু না)।তিনি লেখেন, একটি ঘটনা বললে বিষয়টি আরও পরিষ্কার হবে। যেদিন ভোরে আবরার ফাহাদ হত্যার খবর জানাজানি হয়, সেদিন ঢাবি ছাত্র অধিকারের নেতারা রাশেদ খাঁন ও নুরুল হক নুরকে ফোন করে কর্মসূচি দেওয়ার কথা জানান।
নুর ভাই কিছুটা সন্দিহান ছিলেন, তবে খোঁজখবর নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেন। অন্যদিকে রাশেদ খান আপত্তি জানান। তার আশঙ্কা ছিল, আবরার ফাহাদ শিবির হতে পারেন, আর সেক্ষেত্রে তার জন্য কর্মসূচি দিলে ক্ষতি হবে (শিবির পরিচয় লুকানোর চেষ্টা)।তারেক রেজা লিখেছেন, তার (রাশেদ) পরামর্শ না মেনে কর্মসূচি ঘোষণা করা হলে তিনি এক নেতাকে ফোন করে বলেন, ‘কথা না শুনলে তোমাদের ছাত্র অধিকার পরিষদ করার প্রয়োজন নেই, কাল থেকে আমাদের সাথে আসবা না।’
অথচ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সেই রাশেদ খাঁনই শেষ পর্যন্ত এসে উপস্থিত হন।অবশ্য তারেক রেজার এমন অভিযোগ প্রসঙ্গে রাশেদ খাঁন এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। বিষয়টি নিয়ে জানতে তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কল করা হলেও রিসিভ করেননি।
রাজনীতি নিয়ে আরও পড়ুন



_copy4.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।