_copy7.webp)

গাজার একটি অ্যাপার্টমেন্ট ভবনে শনিবার (৩ অক্টোবর) ভোরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় স্বাস্থ্য ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর কোনো তাৎক্ষণিক মন্তব্য মেলেনি।
গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও মূল কয়েকটি বিষয়ে দুই পক্ষ একমত হতে পারেনি। একদিকে হামাসকে নিরস্ত্র করা এবং অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের শর্ত নিয়ে বিরোধ থেকে যায়। ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতি ভেঙে পুনরায় অস্ত্র জমাচ্ছে এবং হামলার চেষ্টা করছে।
যার জবাবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় হামলা জোরদার করা হয়েছে। অন্যদিকে হামাস এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে, ইসরায়েল নিজেই শান্তি চুক্তি ক্ষুণ্ণ করছে।
স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গত বছরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ১,৪০০ এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সময়ে গাজায় স্বাধীনতাকামী গোষ্ঠীর হামলায় তাদের চারজন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
বিশ্ব নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।