home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গোপালগঞ্জে দুই আ. লীগ নেতার পদত্যাগ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৩ অক্টোবর ২০২৬, ১১:২৪

Facebook
Twitter

গোপালগঞ্জে দুই আ. লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির স্থানীয় দুই নেতা। শুক্রবার (২ অক্টোবর) মুকসুদপুর উপজেলার সততা ফল ভাণ্ডারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক মো. আরিফ মোল্যা এবং মহারাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফিরোজ শিকদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আরিফ মোল্যা বলেন, আমি মো. আরিফ মোল্যা উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক এবং মো. ফিরোজ শিকদার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত ও আদর্শগত কারণে আমরা আওয়ামী লীগের সব প্রকার পদ-পদবি থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

তারা আরও ঘোষণা দেন, আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের আর কোনো সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতেও থাকবে না। এখন থেকে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চান।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।