_copy7.webp)

ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের অভিযান চালিয়ে অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচ নারী ও দুই সাংবাদিক রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, আটকের ঘটনা বেশির ভাগ ঘটেছে নাবলুস ও হেবরন এলাকায়। এ ছাড়া কালকিলিয়া, তুলকারেম ও বেথলেহেমেও অভিযান চালানো হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে সাংবাদিক হাজেম নাসের রয়েছেন, মুক্তি পাওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় তাকে আবারও আটক করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জেনিনে ইসরায়েলি বাহিনী কয়েকজন ফিলিস্তিনিকে আটক করে ঘটনাস্থলেই জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
প্রিজনার্স সোসাইটির অভিযোগ, ইসরায়েলি সেনারা নিয়মিত ফিলিস্তিনিদের বাড়িঘরে অভিযান চালিয়ে বাসিন্দাদের ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখে। এর মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। আটকদের অনেককে পরে ছেড়ে দেওয়া হলেও জিজ্ঞাসাবাদের সময় শারীরিক নির্যাতন, বাড়িঘর ভাঙচুর এবং আটক অবস্থায় অমানবিক পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিযোগও জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ২৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
নারী ও সাংবাদিকদের আটক এবং সম্প্রতি মুক্তি পাওয়া এক বন্দিকে পুনরায় গ্রেপ্তারের ঘটনাকে ফিলিস্তিনি সমাজের আরও বিস্তৃত অংশকে লক্ষ্যবস্তু করার ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
বিশ্ব নিয়ে আরও পড়ুন




.webp.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।