_copy7.webp)

ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে একটি তেল শোধনাগারে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (২ নভেম্বর) রাতে হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) শোধনাগারে এ দুর্ঘটনা ঘটে। আগুনের পর আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। এতে শোধনাগারের আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শোধনাগারের একটি সালফার পিটের ট্যাঙ্কে আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণের শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল ও জরুরি সেবাকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে শোধনাগারের নিজস্ব দমকল দলও।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কর্মীরা। তবে কী কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচী জানিয়েছেন, আগুন একটি নির্দিষ্ট ট্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শোধনাগারের অন্য অংশে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। আগুনের কারণে আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়লেও প্রশাসনের দাবি, তা বিপজ্জনক নয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।
বিশ্ব নিয়ে আরও পড়ুন

.webp.webp&w=2048&q=75)



সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।