_copy7.webp)

‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসঙ্গে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ করা হয়েছে।
বুধবার সকালে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাছান।
এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস এম সোবহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি), ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক, কৃষি অফিসার মাসুদুর রহমান ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন তালুকদার মিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন খান সুজন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজীবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
র্যালি ও সমাবেশে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)







সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।