home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পুলিশ পিকআপের ধাক্কায় আহত নারী, চিকিৎসার দায়িত্ব নিল ধনবাড়ী থানা

মো. নূর নবী শেখ
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধিকলম২৪.কম

আপডেট: ৭ অক্টোবর ২০২৬, ১৬:০০

Facebook
Twitter

পুলিশ পিকআপের ধাক্কায় আহত নারী, চিকিৎসার দায়িত্ব নিল ধনবাড়ী থানা

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশ পিকআপের ধাক্কায় পারুল বেগম (৭০) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী আহত হয়েছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে ধনবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে।

আহত পারুল বেগম জামালপুর জেলার সরিষাবাড়ী থানার ডোয়াইল চর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকীর স্ত্রী। বর্তমানে তিনি ধনবাড়ীর পাইস্কা ইউনিয়ন পরিষদের বারান্দায় বসবাস করেন। স্থানীয়রা জানান, তিনি বিভিন্ন স্থান থেকে ভাঙারি ও বোতল সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।


জানা যায়, পারুল বেগম অসাবধানত বশত দ্রুত গতিতে রাস্তা পার হওয়ার সময় টহল ডিউটিতে নিয়োজিত পুলিশ পিকআপ এর সামনে এসে পড়ায় পিকআপের ধাক্কায় আহত হন। এ সময় পিকআপে থাকা পুলিশ সদস্যরা তাকে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ধনবাড়ী টাঙ্গাইলে নিয়ে যায়।

পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় পুলিশ সদস্যরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত নারীর পাশে ধনবাড়ী থানা পুলিশের সদস্যরাও রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ধনবাড়ী থানার (ওসি) মো. নুরুস সালাম সিদ্দিক বলেন, “গত রাতে আমাদের ডিউটিরত গাড়ির সামনে বৃদ্ধা ওই নারী অসাবধানতাবশত রাস্তা পার হওয়ার সময় আহত হন। তাকে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি বর্তমানে অনেকটাই সুস্থ ও ভালো আছেন।”

ওসি আরও বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের ওপর অর্পিত দায়িত্ব হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। গত রাতের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত। ওই বৃদ্ধা নারীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব ধনবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তাকে সম্পূর্ণ সুস্থ করে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।”



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।