home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পালানোর মামলায় আদালতে হাজির হয়ে ফের পালালেন শরিফুল

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৬ অক্টোবর ২০২৬, ১৫:৪৬

Facebook
Twitter

পালানোর মামলায় আদালতে হাজির হয়ে ফের পালালেন শরিফুল

পালানোর মামলায় আদালতে হাজির করা হয়েছিল হত্যা মামলার আসামি শরিফুল ইসলামকে, কিন্তু সেখানেও ঘটল একই ঘটনা। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার আদালতকক্ষ থেকে হাতকড়া খুলে আবারও পালিয়ে যান তিনি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২৫ সালের জুনে এক পুলিশ সদস্যকে কামড়ে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছিলেন শরিফুল। আগেরবার পালানোর ঘটনায় রাজধানীর কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলায় আজ তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে এবারও কৌশলে সেখান থেকে পালিয়ে যান তিনি।

মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘কোতোয়ালী থানার মামলায় আসামি শরিফুলকে আজ কারাগার থেকে আদালতে হাজিরা করা হয়। আদালতককক্ষ থেকে তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। তিনি এর আগে এক বার ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছিলেন। সেই ঘটনায় করা মামলায় আজ তাকে কারাগার থেকে আদালতে হাজির করলে আবারও তিনি পালিয়ে যান।’

মহিউদ্দিন মাহমুদ সোহেল আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। এই ঘটনায় তদন্ত হবে। মামলা হবে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

আদালত সূত্র জানায়, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে আজ এই মামলাটির শুনানি ছিল। আসামি শরিফুলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল আব্দুল আলিম।

আদালত ও পুলিশ সূত্র জানায়, শরিফুলের বাড়ি দিনাজপুরে। বাবার নাম শফিক আহমেদ। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা মামলা আছে। খিলগাঁও থানা হত্যা মামলায় শরিফুল কারাগারে ছিলেন। এই মামলায় ২০২৫ সালের ১৯ জুন তাকে কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়েছিল। সেদিন তিনি পুলিশের এক সদস্যকে কামড় দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছিলেন।

ঘটনার পর পুলিশ জানিয়েছিল, ২০১৮ সালে শরিফুলের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা মামলাটি হয়েছিল। এ মামলায় গ্রেফতার হয়ে তিনি ৬ বছর ধরে কারাগারে ছিলেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।