home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিএনপির প্রচারণার মাইকে শেখ হাসিনাকে নিয়ে গান, যা বলছে পুলিশ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭

Facebook
Twitter

বিএনপির প্রচারণার মাইকে শেখ হাসিনাকে নিয়ে গান, যা বলছে পুলিশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রচারণার মাইকে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি গান। এ ঘটনার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শনিবার (৭ নভেম্বর) নগরের আগ্রাবাদের বাদামতলী মোড়ে এ ঘটনা ঘটে। দিবসটি উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও নেতাদের ভাষণ প্রচারের কর্মসূচি নিয়েছিল মহানগর বিএনপি।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া ভিডিও সূত্রে জানা যায়, প্রচারণার একপর্যায়ে মাইকে বেজে ওঠে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি। এতে আশপাশের এলাকায় গানটি শোনা যায়। ওই সময় পাশের সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা ও সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছিল।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় দলীয় গান ও নেতাদের ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। বাদামতলী মোড়ে দুপুরের দিকে অন্য দলের একটি গান বাজানোর ভিডিও তার নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, সাউন্ড সিস্টেমের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইল ফোন থেকে গানটি চালানো হয়েছিল। দুপুরের সময় সেখানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না। এ কারণে গানটি বেশ কিছুক্ষণ ধরে বাজানো হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল বলেন, ভিডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।