_copy7.webp)

দেশে ফিরলেই মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশের সরকার। এই কথা জানার পরেই হাসিনার সুরক্ষাকবচ নিশ্চিত করতে উদ্যোগ নিলেন ব্রিটেনের ছ’জন পার্লামেন্ট সদস্য। এই আর্জি নিয়ে সেই দেশের বিদেশমন্ত্রীর কাছে চিঠি লিখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তাঁরা।
চলতি বছরের ডিসেম্বর মাসেই ঢাকা ফিরতে চাইছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হাসিনাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশে ফিরলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতেই হবে আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনাকে। এ ছাড়া ‘অন্য কোনও বিকল্প নেই’ বলে জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম।
শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এই সাজা যাতে না হয় তা নিশ্চিত করতে আবেদন করেছেন ব্রিটেনের ৬ জন সাংসদ।
হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড ছাড়া অন্য বিকল্প নেই, জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর
এর পরেই ব্রিটেনের বিদেশমন্ত্রী এড মিলিব্যান্ড (Ed Miliband)-এর কাছে চিঠি লিখেছেন সেই দেশের ছ’জন পার্লামেন্ট সদস্য। একটি ‘সমন্বিত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ’ করার জন্য অনুরোধ করা হয়েছে তাঁকে। তাঁরা চাইছেন, শেখ হাসিনা যদি ঢাকায় ফিরে আসেন, তবে তাঁর ক্ষেত্রে যেন মৃত্যুদণ্ডের ঝুঁকি না থাকে, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ব্রিটেনের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে পাঠানো চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন কনজ়ারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান এবং হাউস অব কমনস-এ তাঁর সহকর্মী ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির জিম শ্যানন ও স্কটিশ ন্যাশনাল পার্টির সিমাস লোগান। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন স্কটিশ পার্লামেন্টের তিন সদস্যও।
জানা গিয়েছে, ওই চিঠিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ‘সক্ষম কর্তৃপক্ষের কাছ থেকে একটি সুস্পষ্ট লিখিত প্রতিশ্রুতি’-র দাবি করেছেন। তাঁদের মতে, হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এই কথা লেখা থাকবে সেখানে। এই প্রতিশ্রুতি কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণে করার আহ্বান জানিয়েছেন তাঁরা। ‘রাজনৈতিক দ্বন্দ্ব মেটানোর জন্য ফৌজদারি বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে’ বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এই সাজা যাতে না হয় তা নিশ্চিত করতে আবেদন করেছেন ব্রিটেনের ৬ জন সাংসদ।
চিনের ভ্লগারদের ভারত-বিরোধী প্রচারের তীব্র নিন্দা করে বাংলাদেশকে পদক্ষেপ করার আর্জি কেন্দ্রের
এরই সঙ্গে শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগুলির ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার প্রয়োজন বলেও মনে করেন তাঁরা। বিচার যেন কোনওভাবেই প্রতিশোধ নেওয়ার বা রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করার হাতিয়ার হয়ে না ওঠে তা দেখা উচিত বলেও মনে করছেন ব্রিটেনের ওই পার্লামেন্ট সদস্যরা।
শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এই সাজা যাতে না হয় তা নিশ্চিত করতে আবেদন করেছেন ব্রিটেনের ৬ জন সাংসদ।
আলোচিত নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।