_copy7.webp)

শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতে আছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও সামিল হচ্ছেন এতে। নানা সাজ-পোশাকে যাচ্ছেন মন্দিরে, মণ্ডপে। আনন্দের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গেও।
অভিনেত্রী পূজা চেরি একদম পূজার প্রথম দিন থেকেই নিয়ম করে মণ্ডপে ঘুরছেন। সপ্তমীতে ঘুরেছেন বহুল আলোচিত বনানীর মণ্ডপে। সেখান থেকে ছবি শেয়ার করেছেন ফেসবুকে।
আজ (সোমবার) মহাঅষ্টমীতেও মুগ্ধতা ছড়ালেন ‘পোড়ামন ২’ অভিনেত্রী। লাল পেড়ে সাদা শাড়ি, তাতে ছোট ছোট নকশা। হাতভর্তি চুড়ি, গলায় হালকা গয়না। সাজ হিসেবে সাধারণ, তবে সেই সাধারণই যেন পূজার অবয়বে অপূর্ব হয়ে উঠল।
সোমবার রাতে ফেসবুকে একসঙ্গে অনেক ছবি পোস্ট করেছেন পূজা। সেগুলো দেখে আঁচ করা যায়, অষ্টমীতে তিনি কোনো গ্রামের পূজায় অংশ নিয়েছেন। মণ্ডপটি একটি বাড়ির ভেতরে। মণ্ডপ ছাড়াও সেখানকার একটি পুকুরের সামনেও ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।
ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে পূজা লেখেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা—সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা। মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।’
পূজার এই সাজ পছন্দ করছেন তার অনুসারীরাও। একজন মন্তব্য করেছেন, ‘সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে’; আরেকজনের মন্তব্য, ‘আপনাকে একবার সরাসরি দর্শন করার ইচ্ছে’; আরেকজন লিখেছেন, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’।
উল্লেখ্য, পূজা চেরীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসিরের সিনেমাটির কাজ অবশ্য অনেক আগেই হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর দেননি পূজা। বরং কয়েক দফায় তার ব্যক্তিগত জীবনে সম্পর্ক ও বিয়ের গুঞ্জন নিয়ে চর্চা হয়েছে।
শোবিজ নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)

.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।