home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শাহরুখের ‘কিং’ এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে!

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ২০:৫৪

Facebook
Twitter

শাহরুখের ‘কিং’ এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে!

তিন বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন শাহরুখ খান। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে তার ‘কিং’। এই সিনেমা বাংলাদেশেও মুক্তি দেওয়ার চেষ্টা চলছে। আগের মতো এবারও উদ্যোগ নিয়েছেন নির্মাতা-প্রযোজক অনন্য মামুন। তার প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হচ্ছে।

মামুন বলেন, ‘অনুমতির জন্য কাগজপত্র জমা দিয়েছি। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের মধ্যে চুক্তি হয়ে গেছে। সেসব কাগজ জমা দিয়েছি বাংলাদেশ সরকারের কাছে। সাফটা চুক্তির আওতায় সিনেমা আমদানিতে বাধা নেই। তাই কিং নিয়ে আমি আশাবাদী।’

সাফটা চুক্তির আওতায় একটি সিনেমা আমদানি করতে হলে আরেকটি রফতানি করতে হয়। সে ক্ষেত্রে ২০২৫ সালের ‘জংলি’ ভারতে পাঠানো হবে বলে জানিয়েছেন মামুন। এম রাহিম পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় আছেন সিয়াম আহমেদ।

উল্লেখ্য, ‘কিং’ বানিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের সঙ্গে প্রথমবার থাকছেন তার মেয়ে সুহানা খান। আর অভিনেতার সঙ্গে জুটি হয়েছেন দীপিকা পাড়ুকোন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।