সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
_copy7.webp)

বাংলাদেশের ব্যান্ডসংগীতের দুই জনপ্রিয় মুখ নগরবাউল জেমস ও হাসান। নব্বইয়ের দশক থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে তাদের গান মাতিয়ে রেখেছে প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাদের। রকসংগীতের স্বতন্ত্র গায়কি ও পরিবেশনায় দুজনই তৈরি করেছেন নিজস্ব পরিচিতি। এবার অনেক দিন পর একই মঞ্চে গান শোনাবেন এই দুই রকস্টার। তাদের পাশাপাশি কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় আরও কয়েকটি ব্যান্ড।
আগামী ২৩ অক্টোবর শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক এন রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, জেমস ও হাসান ছাড়াও এবারের আয়োজনের লাইনআপে থাকছেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা।
কনসার্টে পারফর্ম করবে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য-এর মতো জনপ্রিয় ব্যান্ড। বিশেষ আকর্ষণ হিসেবে ওয়ারফেজের সঙ্গে মঞ্চে উঠবেন গিটারিস্ট অনি হাসান। এ ছাড়া থাকছে তার একক পরিবেশনা এবং এ কে রাহুলের পারফরম্যান্স।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতিসংক্রান্ত প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে সোমবার থেকে শুরু হয়েছে আর্লি বার্ড ক্যাটাগরির আগাম টিকিট বিক্রি। এই ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।
২০২২ সাল থেকে ‘রক এন রিদম’ শিরোনামে কনসার্টটির আয়োজন করে আসছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। সময়ের সঙ্গে সঙ্গে রক ও মেটাল সংগীতের শ্রোতাদের কাছে আয়োজনটি পরিচিতি পেয়েছে। ২০২২ সালে প্রথম আসরের পর ২০২৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ও তৃতীয় আসর। এরপর ২০২৪ সালে বসে চতুর্থ আসর। আগের আয়োজনগুলোর ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আসর।
শোবিজ নিয়ে আরও পড়ুন


_copy1.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)