home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


প্রথমবার ধারাবাহিকে অভিনয়ে ফারিন খান

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫

Facebook
Twitter

প্রথমবার ধারাবাহিকে অভিনয়ে ফারিন খান

সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী ফারিন খান ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউটিউবের কোনো ধারাবাহিকে অভিনয় করলেন। তানভীর তন্ময় নির্মিত নাটকটির নাম ‘প্রথম প্রেমের গল্প’।

নাটকটিতে ফারিনের সঙ্গে আরও আছেন নিলয় আলমগীর, হিমি, জাহিদ হোসেন শোভন, ফারজানা চুমকিসহ আরও অনেকে। এরই মধ্যে প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম পর্বে এক রহস্যময় হাসিতে পর্দায় উপস্থিত হয়ে দর্শককে চমকে দিলেন ফারিন।

এ প্রসঙ্গে ফারিন খান বলেন, ‘এটি আমার অভিনীত প্রথম কোনো ধারাবাহিক নাটক। নাটকে আমার চরিত্রের গুরুত্ব এবং চরিত্রটি খুব পছন্দ হয়েছে বিধায় এই নাটকে আমি অভিনয় করছি, তাও আবার প্রথম ধারাবাহিক নাটক। নাটকটির প্রথম পর্বেই আমরা যে সাড়া পেয়েছি, তাতে আশা করা যাচ্ছে এই ধারাবাহিকটি এক অনন্য উচ্চতায় চলে যাবে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি নাফ এন্টারটেইনমেন্ট, নিলয় আলমগীর ভাই, পরিচালকসহ পুরো ‘প্রথম প্রেমের গল্প’ টিমের প্রতি।’

এদিকে বর্তমানে চলচ্চিত্রেও মনোযোগী এই অভিনেত্রী। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমার চিত্রনাট্য এসেছে তার হাতে।

তবে কোনোটির ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এখনও। তবে ফারিন জানালেন মনের মতো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে চলতি বছরই বড়পর্দায় দেখা যেতে পারে তাকে। সিনেমায় আবার কাজ শুরু করা প্রসঙ্গে ফারিন বললেন, আমার প্রথম সিনেমা ‘ধ্যাততেরিকি’ মুক্তি পেয়েছিল প্রায় ৯ বছর আগে। পরিবারের সদস্যরা চায়নি সিনেমায় নিয়মিত কাজ করি।

সে জন্য অভিনয়ে বিরতি নিতে বাধ্য হয়েছিলাম। নইলে আরও বেশ কিছু সিনেমায় আমাকে দেখা যেত। তবে সিনেমায় কাজের ইচ্ছা একেবারে ফুরিয়ে যায়নি। তাই বিরতি ভেঙে যখন অভিনয়ে ফিরেছি, তখন ছোটপর্দায় কাজের মধ্য দিয়ে নিজেকে পরিণত করে তোলার চেষ্টা করেছি। যাতে সিনেমায় ফেরাটা ফেরার মতো হয়।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।